১০ মাস পর ওবায়দুল কাদের ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা

পুড়ে যাওয়া ডাচ বাংলা ব্যাংকের ভেতর যায় সে। পরে সেখানে সোহেলের আগুনে পোড়া মৃত দেহ পায় বন্ধু হামিদ। সেখান থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ।

নিহত সোহেল সিলেটের বিয়ানীবাজার থানার কাকুড়া গ্রামের মৃত তখলিছুর রহমানের ছেলে। তিনি সুপিরিয়র ইন্টেরিয়র নামে একটি প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কাজ করতেন। গত বছরের জুলাই মাসে তার অন্যান্য সহকর্মীদের সাথে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকার ডাচ বাংলা ব্যাংকের সংস্কার কাজ করছিলেন। ঘটনার প্রায় দশ মাস পরে নিহত সোহেলের বন্ধু হামিদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ডাচ বাংলা ব্যাংকে দেওয়া আগুনে পুড়ে নিহত সোহেলের বন্ধু হামিদ বাদী হয়ে গত ২২ মে একটি হত্যা মামলা দায়ের করেন।

এনএএন টিভি