মাদারীপুরে অটোরিকশা থেকে নামিয়ে দুই যুবককে হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত ৮টার দিকে সদর উপজেলার খাগদী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মেহেদি হাসান সদর উপজেলার কুলপদ্বী গ্রামের এনসান মিয়ার ছেলে এবং তুষার খান একই গ্রামের দেলোয়ার খানের ছেলে ও পেশায় অটোরিকশাচালক।
স্বজনরা জানান,
অফিসের কাজ শেষে শহরের ইটেরপুল থেকে নিজ বাড়িতে অটোরিকশা নিয়ে ফিরছিলেন মেহেদি হাসান। কলেজগেট এলাকায় এলে কয়েকজন যুবক তাদের অটোরিকশায় ওঠে।
পরে অটোরিকশাটি ঘুরিয়ে খাগদীর দিকে নিয়ে যায়। সেখানে নিয়ে মেহেদি হাসান ও চালক তুষারকে হাতুড়িপেটা করে তারা।
দুজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা।
পরে গুরুতর অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান,
হাতুড়িপেটার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল দুই জায়গাতেই পুলিশ পরিদর্শন করেছে।
ভুক্তভোগীর পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন :
- স্ত্রী বাবার বাড়ি থেকে না ফেরায় স্বামীর আত্মহত্যা
- বিএনপি দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে : তথ্যমন্ত্রী
- ছেলেদের পিছিয়ে যাওয়ার কারণ খুঁজে বের করতে হবে: প্রধানমন্ত্রী
- রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়, আগুনসন্ত্রাসীদের সাথে নয় : তথ্যমন্ত্রী
- ‘এখনও নির্বাচনে আসার সুযোগ আছে বিএনপির’ : সেতুমন্ত্রী
- যুদ্ধবিরতির আগে গাজায় জাতিসংঘ-অধিভুক্ত স্কুলে হামলা, নিহত ৩০
- যুদ্ধবিরতির আগে গাজায় জাতিসংঘ-অধিভুক্ত স্কুলে হামলা, নিহত ৩০
- তবে কি বিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক-ঐশ্বরিয়া?
- সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, ভারতীয় স্বামী-স্ত্রী নিহত
- তানজিন তিশার অপেশাদার আচরণের প্রতিবাদে রাজপথে সাংবাদিকরা
- রংপুরে অবরোধের পাশাপাশি বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা
- মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় গুলি, একই পরিবারের হতাহত ৬
- জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ কর্তৃক ভুয়া ডিআইজি/এসপি গ্রেফতার।
- রংপুরে অবরোধের পাশাপাশি বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা
- সংকট সমাধানে বিশ্বনেতাদের ৫ প্রস্তাব শেখ হাসিনার

Comments are closed.