অর্ন্তবর্তী সরকার বাংলার মানুষের সামনে সংস্কারের মুলা ঝুলিয়ে দিয়েছে–মোস্তাফিজুর রহমান

অর্ন্তবর্তী সরকার বাংলার জনগণের সামনে সংস্কারের মুলা ঝুলিয়ে দিয়েছে। জুলাই অভ্যত্থানের মূল লক্ষ্য ছিল জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু বর্তমান অর্ন্তবর্তী সরকার সেই ভোটাধিকার রক্ষা করতে টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। রবিবার (১ জুন) বেলা ১১টায় নিয়ামতপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ ও আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসাহাক আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন টিটু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোকলেছুর রহমান।

নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জিএম কাউসারুল ইসলাম রতনের উপস্থাপনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক নূরুন নবী নুহ আলম, নিয়ামতপুর সদর বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির আহাবয়ক কমিটির সদস্য আব্দুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সামাদ সোনার, আইনুর মেম্বার, পাড়ইল ইউপির বিএনপি নেতা আব্দুল মান্নান, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জুম্মা রশীদ, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ানুদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইসতিকিয়ার শুভ, সদস্য বুলবুল হোসেন, আনোয়ার হোসেন, হাফেজ বদিউজ্জামান, আশরাফুল ইসলাম, মমতাজ, রাসেল, মনোয়ার, জাকারিয়া, একরামুল হক মিন্টু, আসাদুল হক আলো, আরিফ, মাহবুবুজ্জামান, দোলন সোনারসহ ৮টি ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এনএএন টিভি / মোঃ ইমরান ইসলাম