আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবীতে কুষ্টিয়া বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ সকাল ১০ টাই এউপলক্ষে একটি বিক্ষোভ মিছিল কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরীর সামনে থেকে শুরু হয়। মিছিল এনএস রোড হয়ে শহরের মজমপুর গেট গোল চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগ নিষিদ্ধ দাবী করে বক্তব্য রাখেন এনসিপি’র দক্ষিণাঞ্চলের অন্যতম সংগঠক নয়ন আহমেদ, এনসিপি’র ভেড়ামারা প্রতিনিধি জান্নাতুল ফেরদাউস টনি, কুমারখালী প্রতিনিধি কেএমআর শাহীন প্রমূখ।

সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসুচী ঘোষণার হুঁশিয়ারী দেন নেতৃবৃন্দ।
এনএএন টিভি / নাজমুল হাসান
