গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত দুই শতাধিক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ২০২ জন। এ সময় কারো মৃত্যু হয়নি। শনিবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৫৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, বরিশাল বিভাগে ৩৫ জন, খুলনা বিভাগে ১২ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন ও রাজশাহী এবং সিলেট বিভাগে একজন করে রোগী ভর্তি হয়েছেন।

২৪ ঘণ্টায় ২৪২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ২৪ হাজার ৫৭০ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন

চলতি বছরের ১৬ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯১২ জন। এর মধ্যে ৫৯ শতাংশ পুরুষ এবং ৪১ শতাংশ নারী রয়েছে।

চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ১০৪ জন মারা গেছেন। মৃত একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার: কী লেখা আছে চিরকুটে?

এনএএন টিভি