আগামী এক বছরের মধ্যে শেষ হবে গন্ধর্বপুর পানি শোধনাগারের কাজ: স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকার ক্রমবর্ধমান পানির চাহিদা মেটাতে এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে আনতে রূপগঞ্জের গন্ধর্বপুরে নির্মাণাধীন মেগা পানি শোধনাগার প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আজ সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক ৫০ কোটি লিটার সক্ষমতার এই ‘গন্ধর্বপুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি।


পরিদর্শন শেষে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, “প্রকল্পটির প্রায় ৯৭ ভাগ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী এক বছরের ভেতরেই এই মেগা প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হবে
মেঘনা নদীর পানি পরিশোধন করে রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় সরবরাহ করার উদ্দেশ্যে এই বিশাল উদ্যোগ নিয়েছে সরকার।

দৈনিক উৎপাদন সক্ষমতা: ৫০ কোটি লিটার।
প্রকল্পের মোট ব্যয়: প্রায় ১০ হাজার কোটি টাকা।
রাজধানীর পানির ঘাটতি পূরণ এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো এ প্রকল্পের মূল উদ্দেশ্য।
প্রকল্পটি পরিদর্শনকালে মন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির।
নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার জনাব মিজানুর রহমান মুন্সী।এছাড়াও পানি শোধনাগার প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রীকে প্রকল্পের কাজের অগ্রগতি ও শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রকল্প চালু হলে ঢাকার দীর্ঘদিনের পানি সংকটের একটি স্থায়ী ও পরিবেশবান্ধব সমাধান আসবে।

 

 

এনএ এন টিভি