হবিগঞ্জে আগুনে পুড়ে মারা গেছেন ঘুমন্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল। মঙ্গলবার ভোরে শহরের ২নং পুল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ট্রাফিক পুলিশ কনস্টেবল রুবেল আহমদ (৩২) জেলা ট্রাফিক পুলিশ অফিসে কর্মরত ছিলেন।
তিনি সিলেটের জৈন্তাপুরের আসামপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে। তার কনস্টেবল নং ৫৭৯।
