কক্সবাজারে অস্ত্র কারখানায় র‌্যাবের হানা

কক্সবাজারে রামু উপজেলার ঈদগড়ের গহীন পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে ‘অস্ত্র তৈরির কারখানার’ সন্ধান পেয়েছে র‌্যাব।

এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বিভিন্ন সরজ্ঞমাদিসহ সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে আটক করা হয়।

র‌্যাব-১৫ কক্সবাজারে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান,

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল ৫ টা পর্যন্ত রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের তেলখোলা পাইন্ন্যাসা গহীন পাহাড়ী এলাকায় এ অভিযান চালানো হয়।

ঘটনাস্থল থেকে আনোয়ার হোসেন (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। সে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের খরুলিয়া এলাকার মুছা আলীর ছেলে।

র‌্যাব জানিয়েছে, আটক আনোয়ার হোসেন অস্ত্র তৈরি ও কেনাবেচার সংঘবদ্ধ চক্রের সদস্য। মূলত সে কারখানায় তৈরি অস্ত্র সরবরাহ এবং বেচাকেনার সাথে জড়িত।

লে. কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, ‘কারখানাটিতে তল্লাশি চালিয়ে দেশিয় তৈরী দুইটি বন্দুক, ৬০ টি গুলি, টি গুলির খালি খোসা, ১৫ টি শিসা, ১ টি ছেনি, ১ টি হাতুড়ী, ১ টি বাইশ, ২ টি রেত, ১ টি প্লাস, ৫ টি সুপারগ্লু গাম, ৫০ গ্রাম বারুদ ও ১৫০ টি বিয়ারিং বল পাওয়া যায়।’

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card