ঢাকার কেরানীগঞ্জে রাতের আঁধারে ভেকু দিয়ে মাটি কেটে কয়েক কৃষকের ফসলি জমি দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা গ্রামে গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। রাতারাতি বিশাল আয়তনের জমিতে মাটি খনন করা হলেও কারা এর সঙ্গে জড়িত তা নিয়ে ধুম্রজাল তৈরি হয়েছে। এলাকাবাসী বলছেন, একটি প্রভাবশালী চক্র রাতের অন্ধকারে এ কাজ করেছে কিন্তু দায় স্বীকার করছে না। এভাবে ভেকু দিয়ে মাটি কাটার ফলে কৃষকদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, গত বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে স্থানীয় সাবেক যুবলীগ নেতা নেওয়াজ আলী, সেলিম, কালাম, রোহিতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মাসুম পারভেজ, দলিল লেখক আরিফসহ একটি চক্র সোনাকান্দা গ্রামের কৃষক সফর আলী, হান্নান, সোহাগ, বাতেন, মমিন আলীসহ আরও কয়েজনের জমি কেটে রাস্তা নির্মাণের জন্য বাঁধ দিয়েছেন।

One Reply to “কেরানীগঞ্জে রাতের আঁধারে ভেকু দিয়ে মাটি কেটে ফসলি জমি দখলের চেষ্টা”
Comments are closed.