চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল বাসেদ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ৮ জন। আজ সোমবার সকালে উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের সুবইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল বাসেদ সবুইলডাঙ্গা গ্রামের মৃত. আবুল হোসেনের ছেলে।
স্থাণীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,‘সকালে সুবইল গ্রামের ঈদগাহ্ মাঠে ক্রিকেট খেলছিল এলাকার ছোট ছোট বাচ্চারা। এ সময় ওই ঈদগাহ মাঠের ক্যাশিয়ার ও নিহত আব্দুল বাসেদের ভাতিজা নাহিদ ইধগাহ মাঠের আম ঝরে পড়ায় তাদের খেলতে নিষেধ করে। এ সময় বাচ্চাদের অভিভাবকরা বাঁধা দেয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে নাহিদকে মারধর করে। এ ঘটনা জানাজানি হলে পরে দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে আব্দুল বাসেদ ঘটনাস্থলেই নিহত এবং আহত হয়েছে ৮ জন ।
এবিষয়ে গোমস্তাপুর থানার ওসি রইস-উদ্দিন জানান, খেলাধুলাকে কেন্দ্র করে অভিভাবক পক্ষের লোকজন শাবল দিয়ে আব্দুল বাসেদের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় আব্দুল বাসেদ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। তিনি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এনএএন টিভি / মোঃ সিফাত রানা

One Reply to “ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮”
Comments are closed.