খাগড়াছড়িতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে বুধবার(১৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।আলোচনাসভার শুরুতে মুজিবনগর সরকারের উপর নির্মিত তথ্য চিত্র প্রদর্শন করা হয়। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযুদ্ধা আব্দুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ কবির সোহাগের সঞ্চালনায় আলোচনাসভায় উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কৃঞ্চ চন্দ্র চাকমা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার তফিকুল আলম, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাহ আলমগীর, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সাংবাদিক আজিমুল হক অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বাংলেদেশ স্বাধীন করতে বড় একটি ধাপ ছিলো মুজিবনগর সরকার গঠন। এ সরকার স্বাধীনতার রূপরেখা তৈরি করেন। বহি বিশ্বের সাথে যোগাযোগ স্থাপনসহ স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেন। বক্তারা মুজিবনগর সরকারের সকলকে শ্রদ্ধা চিত্তে স্মরণ করেন। মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে আরো ব্যাপক ভাবে তুলে ধরার আহ্বান জানান।

Comments are closed.