খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও পানছড়িতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে । সকাল ৮ টা হতে ভোট গ্রহণ শুরু হয়েছে ।
বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি হচ্ছে চোখে পড়ার মত । দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সুশৃংঙ্খল ভাবে সকলে তার মূল্যবান ভোট প্রদান করছে ।
সকালে খাগড়াছড়ি শিশু সরকারি প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস প্রতীকের প্রার্থী মো : দিদারুউল আলম তার ভোট প্রদান করেন।
নির্বাচনে ২৮০৫ জন পুলিশ ও আনসার সদস্য ,বিজিবির ২১ প্লাটন,প্রতিটি ইউনিয়নে ১ জন ম্যাজিস্ট্রেট, প্রতি উপজেলায় ৩ জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেন্দ্রে নিয়োজিত রয়েছে ।
দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি সদর, পানছড়ি ও দীঘিনালা উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে ১০জন, ভাইস চেয়ারম্যান পদে ১২জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন উপজেলায় মোট ভোটার ২লাখ ৩৯ হাজার ৬১ জন।
এনএএন টিভি / বিপ্লব তালুকদার

Comments are closed.