খুলনার নতুন কারাগারে শুরু হয়েছে বন্দি স্থানান্তর কার্যক্রম

খুলনার নতুন কারাগারে প্রাথমিকভাবে ১০০ বন্দিকে  নিয়ে শুরু হয়েছে বন্দি স্থানান্তর কার্যক্রম।

শনিবার (১লা নভেম্বর) সকাল দশটায় পুরাতন জেলা কারাগার থেকে  শুরু হয় কয়েদি স্থানান্তর। পর্যায়ক্রমে জেলার ৯ উপজেলার কয়েদি এবং হাজতিদের রাখা হবে নতুন কারাগারে। পুরাতন কারাগারে রাখা হবে খুলনা মেট্রোপলিটন এলাকার বন্দিদের।

২০১১ সালে এই নতুন কারাগার নির্মাণকাজ শুরু হয়। নির্মাণ শেষে হস্তান্তরের পর আজ আনুষ্ঠানিকভাবে বন্দিদের সরিয়ে নেয়া হয়েছে।

খুলনা জেল সুপার প্রধান নাসির উদ্দিন বলেন, আলহামদুলিল্লাহ আমাদের এতোদিনের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটল। অল্লাহ যদি সহায় থাকেন তাহলে অমরা আজকে ১০০ জন কর্মচারী নিয়ে কার্যক্রম চালু করব।

এর আগে ডিসি মহোদয়ের একবোর্ড সভায় ২৫ তারিখ যাওয়ার সিদ্ধান্ত হলেও কিছু কাজ বাকি থাকায় অধিদপ্তর থেকে আমাদের হেডকোয়ার্টারে সিদ্ধান্ত আসলো ১ তারিখে সে অনুযায়ী আমরা আজ যাচ্ছি।

তিনি আরও বলেন, যেহেতু নতুন জেল নানা চেলেঞ্জ থাকতে পারে সেহেতু সবাইকে না, আমরা প্রথমিক ভাবে ১০০ জনকে নিয়ে যাচ্ছি। তার পর তারা কি চেলেঞ্জ এর মুখে পড়ে সে অনুযায়ী অমরা পরবর্তী কার্যক্রম হাতে নিব। প্রথমিক ভাবে শুরু না করলে নতুন জেল গুলো অকেজো হয়ে যাবে বলেও তিনি জানান।