বাড়ির সামনে খেলতে গিয়ে হঠাৎ পুকুরের পানিতে ডুবে আফজাল হোসেন নামের ১৯ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি কেন্দুয়া উপজেলার আমতলা রোয়াইল বাড়ি ইউনিয়নের সহিলাটি গ্রামের সোহাগ মিয়ার ছেলে। বুধবার দুপুরে দুইটার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের চায়া নেমে এসেছে।
জানা গেছে, বুধবার দুপুরে সকলেই বাড়ির কাজে ব্যস্ত থাকায় শিশুটি উঠানে একাই খেলা করছিল। এক সময় উঠানের সামনেই পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন শিশু বাচ্চাকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে পুকুরের পানিতে টের পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মো. এনামুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান।

Comments are closed.