সড়ক দুর্ঘটনায় আহত শিশু হাবিবা (৭) চোখের চিকিৎসার আর্থিক সহায়তা দিলেন কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসন কল্যাণ ফান্ড।
আহত হাবিবা উপজেলার শোমসপুর ইউনিয়নের সাতপাখিয়া গ্রামের দিনমজুর আনোয়ার হোসেনের মেয়ে।
উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার অফিস কক্ষে সড়ক দুর্ঘটনায় আহত শিশু হাবিবার আর্থিক সহায়তার দাবি করলে উপস্থিত কর্মকর্তাদের ব্যক্তিগত পক্ষ থেকে সাড়ে ৫ হাজার টাকা চিকিৎসা অনুদান দেয়া হয়। পরে উপজেলা প্রশাসন কল্যাণ ফান্ড থেকে শিশু হাবিবার চিকিৎসার জন্য ১০ হাজার টাকা সর্বমোট ১৫ হাজার ৫ শত টাকা চিকিৎসা অনুদান দেওয়া হয়।
পরিবার সূত্রে জানা যায়, খেলার সময় সড়ক দুর্ঘটনায় শিশু হাবিবার বাম চোখ টি গুরুতর আহত হয়। পরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসার পর ডাক্তার তাকে অপারেশনের জন্য নির্দেশ দেয় এবং তার বাম চক্ষুটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় ।
আগামী সেপ্টেম্বরের ২২ তারিখ শিশু হাবিবার চোখের চিকিৎসার (অস্ত্রোপচার) করা হবে বলে জানান হাবিবার বাবা আনোয়ার হোসেন ।
