গাইবান্ধায় পরিত্যক্ত পুকুর থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়ীর পৌর এলাকার আন্দুয়া গ্রামের আপেল মিয়ার বাড়ির পাশে পানবরজের নিকট পরিত্যাক্ত পুকুরে ধানবীজ বপনের জন্য পানি নিষ্কাশনের সময় বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করা।

স্থানীয় সূত্র জানায়, ২১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে ধানবীজ বপনে নিয়োজিত কৃষি শ্রমিক মতিয়ার ও বাকী মিয়া কাঁদাযুক্ত পানিতে কস-টেপে মোরানো বোমা সাদৃশ্য বস্তুটি দেখতে পায়। পরে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে। এ বিষয়টি তাৎক্ষণিক জানাজানি হওয়ায় উৎসূক জনতা এ বস্তুটি একনজর দেখতে ঘটনাস্থলে ভীড় জমায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে এ বস্তুটি উদ্ধার করে।
এ বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেছেন, স্থানীয়দের নিকট খবর পেয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নেয়া হয়। তিনি জানান বস্তুটি মূলতঃ ককটেল কিংবা বিস্ফোরক জাতীয় কোনো দ্রব্য নয়। প্লাস্টিক পাইপে কসটেপ দিয়ে মোড়ানো থাকায় স্থানীয়রা সেটিকে ককটেল ভেবেছিল। স্থানীয় সচেতন জনমনের ধারনা আতঙ্ক সৃষ্টি করতেই অজ্ঞাত দুর্বৃত্তরা এমন বস্তুটি পুকুরের কর্দমাক্ত পানিতে ফেলে রেখেছিল।

আরও পড়ুন :