গাজীপুরে মহানগরের দক্ষিণ সালনা এলাকায় দুটি কাভার্ডভ্যানে এর গতিরোধ করে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ সালনা এলাকায় দুটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার জানায়,
বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে দুটি কাভার্ডভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছিল।
কাভার্ডভ্যান দুটি গাজীপুরে মহানগরীর সদর থানার দক্ষিণ সালনা এলাকায় পৌঁছালে
১০-১২ জন দুষ্কৃতকারী মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে কাভার্ডভ্যানে দুটির গতিরোধ করে এবং পেট্রল দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কাভার্ডভ্যান দুটির সামনের অংশ ও ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন,
অবরোধ সমর্থকরা দুটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আরও পড়ুন :
- বঙ্গবন্ধুকে হত্যার পরই এদেশে হত্যার রাজনীতি শুরু হয়: প্রধানমন্ত্রী
- ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু
- নরসিংদী জেলার ৫টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন
- টানা তিন হারে পয়েন্ট টেবিলের কোথায় ব্রাজিল?
- স্ত্রী হত্যার দায়ে বরখাস্ত পুলিশ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
- বাসে আগুন দিয়ে ভাগাভাগি করে নেন টাকা, নেতাদের পাঠান ভিডিও
- পিটার হাসের সঙ্গে বৈঠকের পর ওবায়দুল কাদের যা বললেন
- খালেদা জিয়ার ১১ মামলার শুনানি আগামী বছর ১৪ জানুয়ারি

Comments are closed.