গেটম্যানের অবহেলায় ট্রেন-পিকআপ সংঘর্ষে বৃদ্ধ নিহত

খুলনার আফিলগেট বাইপাস সড়কে গেটম্যানের অবহেলায় ট্রেন-পিকআপ সংঘর্ষে হেলপার আফজাল শেখ (৬১) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

এ ঘটনায় তার ভাই পিকআপের চালক নুর ইসলাম শেখ আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৮ মে) ভোরে নগরীর খানজাহান আলী থানা এলাকার আফিলগেট বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

খুলনা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আফজাল শেখ গোপালগঞ্জের মৃত মুনসুর আলীর ছেলে।

দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই শফিকুল ইসলাম বলেন,

‘আজ ভোর ৫টার দিকে আফিলগেট বাইপাস সড়কে চিলাহাটী থেকে ছেড়ে আসা রকেট ট্রেনের সঙ্গে মুরগি বহনকারী পিকআপের সংঘর্ষ হয়।

ট্রেনের ইঞ্জিন পিকআপটিকে বেশখানিক দূরে টেনে নিয়ে যায়। ফলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।

ফায়ার সার্ভিসের সহায়তায় পিকআপ থেকে হেলপার আফজাল শেখ ও চালক নুর ইসলাম শেখকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তবে আফজাল শেখ মারা গেছেন। আহত নুর ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনার পর গেটম্যানকে পাওয়া যায়নি।

ওসি মোল্লা খবির হোসেন বলেন,

সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থলে গিয়ে তিনজন গেটম্যানের কাউকে পাওয়া যায়নি।

নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card