চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জলবায়ু পরিবর্তন ও মোকাবেলা কৌশল বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষ ও নাগরিক সমাজ গঠনের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা সভাকক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে বিএমজেডে এর সহযোগিতার অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। এতে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা কাওসার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান, ডাসকো ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক বাসার আহমেদ ও আবুল কালাম আজাদ, উপজেলা ওই প্রকল্পের সদস্য পদ্মরানী, শাহরিয়া হোসেন শাহাদাত, রোজিনা খাতুন , বেল, জোসনা খাতুন, প্রভাতী মরেন, রুমালি ও শিবানী রানী। সংলাপে জলবায়ুর প্রভাব ও মোকাবেলার কৌশল নিয়ে আলোচনা করা হয়।
