আজ সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে।
এ অবস্থায় নৌ-যানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া সারা দেশে মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কমতে পারে তাপমাত্রা।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়েছে সকাল ৯টা থেকে পরবর্তী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে ঘণ্টার মধ্যে
দেশের নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে।
এসব এলাকার নৌ-যানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৮°সে. তেতুলিয়ায়। বুধবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবারও অনেকটা এমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে।
আরও পড়ুন :
- বিএনপি আন্ডারগ্রাউন্ড সংগঠনে রূপান্তরিত হয়েছে : তথ্যমন্ত্রী
- রূপগঞ্জে দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪” গুরুতর আহত ৪
- ইতালি আওয়ামীলীগ বলোনিয়া শাখার ত্রিবার্ষিক সম্মেলন
- নরসিংদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপিত হয়েছে
- ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার আইল্যান্ডে, নিহত ২
- এন এ এন টিভি এর চেয়ারম্যান আনোয়ার হোসেন রিকুর ফুপাতো ভাই ওয়াহিদুর রহমান আর নেই
- র্যাবের পাশাপাশি ঢাকা সহ সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন
