চাঁপাইনবাবগঞ্জে গাছ চাপায় শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছ চাপায় তোহরুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর এলাকায় আমবাগানে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের সোহবুল ইসলাম লুটুর ছেলে।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, সকালে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর এলাকায় মজিবুরের আমবাগানে শ্রমিক হিসেবে গাছ কাটছিলেন তোহরুল ইসলাম। এ সময় গাছের চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় নেয়া হয়েছে আইনগত ব্যবস্থা।

এনএএন টিভি / মোঃ সিফাত রানা