চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাকিরুল (১৪) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার (০৯ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গার আমনুরা সড়কের বালু গ্রাম গোরস্থান মোড়ে এ ঘটনা ঘটে। নিহত শাকিরুল সদর উপজেলার বালুগ্রাম এলাকার আনসারারুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমনুরা সড়কের বালু গ্রাম গোরস্থান মোড়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হয় শাকিরুল। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে জেলা আধুনিক সদর হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
