চুয়াডাঙ্গায় অ‌তি তীব্র তাপপ্রবা‌হে শ্রমজীবী মানু‌ষের মা‌ঝে সরকা‌রি সহয়তা প্রদান

অতি তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গা জেলার শ্রমজীবী মানুষের মাঝে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থে‌কে সরকারি সহায়তা প্রদান করা হ‌য়ে‌ছে।

আজ বুধবার (১ মে) দুপুর ১২ টায় ডি‌সি সাহিত্য ম‌ঞ্চে চুয়াডাঙ্গা পৌর সভার ৯ টি ওয়ার্ডের ২২৫ জন শ্রমজীবী‌কে এই সরকা‌রি সহায়তা প্রদান ক‌রা হয়।

শ্রমজীবী‌দের ম‌ধ্যে ছি‌লেন, রিক্সা চালক, ভ্যান চালক, রং মি‌স্ত্রি ও নারী শ্র‌মিক।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আ‌য়োজ‌নে অনু‌ষ্ঠিত সরকা‌রি সহায়তা প্রদান অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কি‌সিঞ্জার চাকমা।
‌বিশেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার অর্থ ও প্রশাসন রিয়াজুল ইসলাম (পু‌লিশ সুপার প‌দে পদন্ন‌তি প্রাপ্ত), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চুয়াডাঙ্গা মোঃ নাজমুল হামিদ রেজা, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) শার‌মিন আক্তার, সদর উপজেলা ‌নির্বাহী অ‌ফিসার ফা‌তেমাতুজ জহুরা।

এনএএন টিভি / শামসু‌জ্জোহা পলাশ

Share this news as a Photo Card