চুয়াডাঙ্গায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে শাহার আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নিহত শাহার আলী দামুড়হুদা উপজেলার জয়রামপুর নওদা পাড়া গ্রামের মৃত নবীছদ্দীর ছেলে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে জয়রামপুর নওদা পাড়া গ্রামের পুটিমারী খালের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শাহার আলি বৃহস্পতিবার বিকালে গ্রামের পুটিমারী খাল মাঠে গরু চরাতে যায়। এমন সময় বজ্রপাত হলে শাহার আলি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক ডাঃ ফাহমিদা আক্তার রুনা পরিক্ষা নিরিক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ হেলেনা আক্তার নিপা বলেন, বজ্রপাতে আহত শাহার আলী নামে একজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ

Share this news as a Photo Card