চুয়াডাঙ্গার জীবননগরে বাসের ধাক্কায় ইসমাইল হোসেন (৭০) নামের বৃদ্ধ নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুজন।
মঙ্গলবার বেলা ৩ টার দিকে সে মারাযায়। এর আগে বেলা ১২ টার দিকে জীবননগর উপজেলার বাঁকা ব্রিকফিল্ড নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মৃত ফকির চাঁনের ছেলে।
আহতেরা হলেন মহেশপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মুজাহিদেরর ছেলে রমজান ও একই উপজেলার গোকুলনগর গ্রামের মৃত আজহারের ছেলে এলাহি বক্স।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে এলাহি বক্সের পাখি ভ্যানে ইসমাইল ও রমজান জীবননগর বাজার থেকে হাসাদাহে অভিমুখে যাচ্ছিলেন। ভ্যানটি বাঁকা ব্রিকফিল্ড নামক স্থানে পৌঁছালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা দেয়। এতে তিনজনই আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁদের মধ্যে ইসমাইল ও রমজানের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে যশোর সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়।
যশোর নেওয়ার পথে বেলা ৩ টার দিকে ইসমাইলের মৃত্যু হয়। আর আহত এলাহি বক্সকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় ইসমাইল নামের একজনের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ

Comments are closed.