চুয়াডাঙ্গায় মহান মে দিবসের আলোচনা সভা অনু‌ষ্ঠিত

“শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্র‌তিপাদ্য বিষয়‌কে সাম‌নে নি‌য়ে চুয়াডাঙ্গায় মহান মে দিবসের আলোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চুয়াডাঙ্গা মোঃ নাজমুল হামিদ রেজার সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত আ‌লোচনা সভায় প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সা‌র্বিক আয়োজনে বুধবার (১ মে) সকাল ১০ টায় ডিসি সাহিত্য মঞ্চে অনুষ্ঠিত মে দিব‌সের আ‌লোচনা সভা‌য় সম্মানিত অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার অর্থ ও প্রশাসন রিয়াজুল ইসলাম (পু‌লিশ সুপার প‌দে পদন্ন‌তি প্রাপ্ত) জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক।

আ‌রো বক্তব্য রা‌খেন বক্তব্য রা‌খেন চুয়াডাঙ্গা কা‌রিগ‌রি প্র‌শিক্ষণ কেন্দ্র’র (টি‌টি‌সি) অধ্যক্ষ মুছা‌ব্বেরুজামান, জেলা স্বর্ণ শ্র‌মিক ইউ‌নিয়‌নের সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ আমীর।

প্রধান অ‌তি‌থিসহ সকল বক্তা দিবস‌টির তাৎপর্য তু‌লে ধ‌রেন।

 

এনএএন টিভি  / শামসু‌জ্জোহা পলাশ

Share this news as a Photo Card