চুয়াডাঙ্গা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোখনাথপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিন্টু (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সে উপজেলার লোখনাথপুর গ্রামের মুছা কালির ছেলে।

বুধবার (১২মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লোখনাথপুর বাসষ্ট্যান্ড এলাকায় একটি বাড়ীর দ্বিতীয়তালায় ছাদ ঢালায়ের কাজ করার সময় ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রিন্টু সহ বেশ কয়েকজন শ্রমিক লোকনাথপুর বাসস্ট্যান্ড এলাকার জসিম উদ্দীনের বাড়ীর দ্বিতীয় তলায় ছাদ ঢালায়ের কাজ করছিল। বেলা সাড়ে ১১টার দিকে অসাবধনতা বসত রিন্টুর হাতে থাকা লোহার রড ঘরের পাশ দিয়ে বয়ে যাওয়া মেইন লাইনের তারে লাগে। এতে সে বিদ্যুৎপৃষ্ঠে ঝলসে গিয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ

Share this news as a Photo Card