ঠাকুরগাঁওয়ে হাত-পা বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় নাসিমা (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকালে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের তন্নিদিঘীর পূর্ব পাশে রাস্তার ধার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নাসিমা রানীশংকৈল উপজেলার রাউতনগর গ্রামের স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহর স্ত্রী।

পুলিশ জানায়, মরদেহটির গলায় দড়ি প্যাঁচানো ছিল। শরীরের পেছনের অংশে আগুনে পোড়ার চিহ্নও পাওয়া গেছে। ঘটনাটি হত্যাকাণ্ড, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card