তিন ভাইকে হত্যা মামলার অন্যতম আসামি ২০ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন।
গ্রেফতার ওই আসামি হলেন আবুল কালাম চৌধুরী প্রকাশ কালাম চেয়ারম্যান (৭০)।
শনিবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।
এর আগে গত শুক্রবার নগরের চান্দগাঁও থানা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
আবুল কালাম উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামের কাজিপাড়া এলাকার মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে।
এ ছাড়া তিনি ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান।
কালাম চেয়ারম্যান আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনার পর থেকে ২০ বছর পলাতক ছিলেন।
বিচার প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
র্যাব জানায়, জমিসংক্রান্ত বিষয়ে বিরোধের জেরে ২০০৩ সালের ২৬ মে হাটহাজারীর চারিয়া কাজিপাড়া এলাকায় গুলি ও কুপিয়ে তিন ভাই আবুল কাশেম, আবুল বশর ও বাদশাকে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ২০ জনকে আসামি করে মামলা দেন। মামলাটির তদন্ত শেষে ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
বিজ্ঞ আদালত আসামি আবুল কালাম চৌধুরীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ট্রিপল মার্ডারের মামলায় আসামি আবুল কালাম চৌধুরীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছিল।
হত্যাকাণ্ডের পর থেকে তিনি দীর্ঘ ২০ বছর আত্মগোপনে ছিলেন।
বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে কালামকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করেছে বলে জানায় র্যাব।
আরও পড়ুন:
- তিন ভাইকে হত্যা, ২০ বছর পর সেই কালাম গ্রেফতার
- ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- পাহাড়ের টিলায় চাষাবাদ হচ্ছে আনারস
- নিখোঁজের ২১ দিন পর এসএসসি পরীক্ষার্থীকে বান্ধবীর বাসা থেকে উদ্ধার
- বিশ্বসেরা মুয়াজ্জিন হলেন সৌদির মোহাম্মদ আল শরিফ
- ট্রেনের অগ্রিম টিকিট ক্রয়ের দ্বিতীয় দিনেই ভোগান্তি
- রুপগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন
- রোজায় ত্বকের যত্নে পানির বিকল্প নেই
- ঈদযাত্রা ১৭ এপ্রিল থেকে বিমানবন্দরে থামবে না যেসব ট্রেন
- বিএনপি নয়, এই অগ্নিকাণ্ড ক্ষমতাসীনরাই ঘটিয়েছে
- বঙ্গবাজারে এবার বরিশাল প্লাজায় আগুন
