দুই বিভাগে বৃষ্টির পাশাপাশি দেশজুড়ে কমতে পারে তাপমাত্রা

দেশের দুই বিভাগে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। পাশাপাশি সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটি জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

 

এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট ও চট্টগ্রাম দুই  বিভাগের  দু এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ১১.৭ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সীতাকুণ্ডে ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোথাও বৃষ্টিপাতের খবর পাওয়া যায় নি।

এদিকে মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, এদিন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি।

আরও পড়ুন :

 

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card