দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, ১১ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

দেশজুড়ে প্রায় সব বিভাগেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ১১ অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) সকাল থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় দেশজুড়ে রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী,

ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী ৩ দিনে আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে।

সন্ধ্যা পর্যন্ত ঘণ্টায় ৬০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়া: দেশের মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার

এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুন) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি