নওগাঁয় অবৈধভাবে গড়ে ওঠা ৬টি ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

নওগাঁয় অবৈধভাবে গড়ে ওঠা ৬টি ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ইটভাটাগুলো ভেঙ্গে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সোমবার (২৯ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার পত্নীতলা ও বদলগাছী উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার, সহকারী পরিচালক মলিন মিয়াসহ এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিতি ছিলেন।

 

অভিযান পরিচালনা শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী বলেন, ‘অবৈধ যেসকল ইটভাটা রয়েছে সেগুলো পরিবেশ সুরক্ষায় বিরূপ প্রভাব ফেলছে। আমাদের মন্ত্রনালয়ের নতুন মন্ত্রী দায়িত্ব নেয়ার পর থেকেই দেশে যেসকল অবৈধ ইটভাটা আছে সেগুলো বন্ধ করে দেয়ার বিষয়ে জিরো টলারেন্স পদক্ষেপ নিয়েছে। এজন্য অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করতে সারাদেশে অভিযান পরিচালনা করা হচ্ছে।’

এনএএন টিভি