নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি বড়বাড়ি এলাকার একটি পুকুর থেকে দুইজন নারী ও এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয়।
এরইমধ্যে থানা পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। দলটি ঘটনার তদন্ত ও নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে।
বিস্তারিত আসছে…
