নারায়ণগঞ্জে ২টি ইটভাটায় অভিযান চালিয়ে কিলন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। একই সাথে ভাটা দু’টির মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নারায়ণগঞ্জে বন্দরের লক্ষণখোলা ফনকুল এলাকায় বৃহস্পতিবার অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্বদেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানম।
এছাড়া নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জরিমানাপ্রাপ্ত ভাটা গুলো হলো-মেসার্স চাচা-ভাতিজা ব্রিক ফিল্ড ও মেসার্স এ বি এফ ব্রিক।
এতে মধ্যে চাচা-ভাতিজা ব্রিক ফিল্ডকে ২০ হাজার ও এ বি এফ ব্রিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ইটভাটাগুলো পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের ইট পোড়ানো লাইসেন্স ব্যতিত পরিচালিত হচ্ছিল।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে ভাটা দু’টিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এছাড়া সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে রীট চলমান থাকায় আরও ৭টি ভাটায় অভিযান পরিচালনা করা হলেও ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।
আরও পড়ুন :
- ঢাকায় গুপ্তধনের লোভ দেখিয়ে ৩০ লাখ টাকা আত্মসাৎ
- ‘নিজের জীবনের গল্প এমন মর্মান্তিক হবে কল্পনা করিনি’
- ঢাকা-মাওয়া অংশে সেপ্টেম্বরে চলবে পরীক্ষামূলক ট্রেন
- নরসিংদীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ; গুলিবিদ্ধ ২
- আগামী শনিবার পর্যন্ত তীব্র লোডশেডিং হবে ময়মনসিংহে
- সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় আসামির ১৫ বছরের কারাদণ্ড
- ঝিনাইদহের খামারিরা চাহিদার চেয়ে বেশি পশু প্রস্তুত করছেন
- গাজীপুরে ভোট পড়ার হার ৫০ শতাংশ হতে পারে: ইসি আলমগীর

Comments are closed.