নির্বাচনী এলাকায় ‘২৫ মে’ গাজীপুরে সাধারণ ছুটি ঘোষণা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামী ২৫ মে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপসচিব সোনিয়া হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়,

‘বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন অর্থাৎ বৃহস্পতিবার (২৫) সাধারণ ছুটি ঘোষণা করা হলো।’

আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে গাজীপুর সিটিতে ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজমত উল্লাহ খান।

নির্বাচনে মেয়র পদে বিএনপির কোনো প্রার্থী নেই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন।

এদিকে, শেষ সময়ে এসে দিন-রাত ভোটের প্রচার-প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card