খুলনার পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম সাংগঠনিক সভা পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত হয়েছে। উভয় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, জাফরী নেওয়াজ চন্দন ও আতিক নেওয়াজ চঞ্চল।
শুক্রবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক এর পরিচালনায় সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এড. আব্দুস সাত্তার,শাহাদাৎ হোসেন ডাবলু ও শেখ ইমাদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন ও সাজ্জাদ হোসেন মানিক, সদস্য শেখ বেনজীর আহম্মেদ লাল, তুষার কান্তি মন্ডল, আবু তালেব, এড. একরামুল হক ও সরদার ফারুক হোসেন।
বিকালে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংগঠনের পৌর আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আসলাম পারভেজ এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, মোস্তফা মোড়ল ও মোহর আলী।
সভায় বক্তারা বলেন, সকল পর্যায়ের কমিটি গঠনের ক্ষেত্রে কোন ভাবেই আমা পলোক, অর্থ বা স্বার্থের বিনিময়ে কমিটিতে বিতর্কিতদের নাম অন্তর্ভুক্ত করা যাবে না। প্রকৃত নির্যাতিত নিপীড়িত ত্যাগী নেতাদের কমিটিতে স্থান দিতে হবে। এর কোন প্রকার ব্যপ্তায় ঘটলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এনএএন টিভি / তৃপ্তি রঞ্জন সেন
