পুলিশ ও মাদক ব্যবসায়ীর সংঘর্ষের জের ধরে আইয়ুব নূর (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১০ পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সরেজমিনে জানা যায়, ওই গ্রামের আইয়ুব নূরের ছেলে আরিফ মিয়াকে মাদক মামলায় পরোয়ানা থাকায় গ্রেফতার করা হয়।
এরপরই তাকে ছিনিয়ে নিতে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় আরিফের লোকজন। হাতকড়া পরিহিত অবস্থায় ছিনিয়ে নেন আরিফকে। এ সময় পুলিশ ৮ রাউন্ড গুলি ছুড়েন এবং ঘটনাস্থলে ১০ জন পুলিশ সদস্য ও আরিফের বাবা আইয়ুব নূরসহ কয়েকজন আহত হন। পরে নূরকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজয়নগর থানার ওসি মো. রাজু আহম্মেদ জানান, আহত পুলিশ সদস্যসহ অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরিফের বিরুদ্ধে মাদক মামলাসহ পাঁচটি মামলা রয়েছে। মৃত আইয়ুব নূরের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন :
- জিমের ট্রেডমিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভারতীয় যুবকের প্রাণহানি
- ঘোলারপাডা সাগরে ভেসে আসা একটি গলিত মরদেহ উদ্ধার
- নড়াইলে কিশোরের লাশ উদ্ধার
- পাওনা টাকা চাওয়ায় মারধর; টিকটকে বিচার চেয়ে চিরনিদ্রায় যুবক
- নারায়ণগঞ্জে খেতে না পেয়ে আট দিনের শিশুর মৃত্যু
- ২০২৪ এর একুশে পদকের জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান
- ফেসবুক ভিডিওতে নতুন আপডেট
- হজ শেষে দেশে ফিরেছেন ৭৫ হাজার ৫২৪ জন হাজি, মৃত্যু ১১১
- স্ত্রীকে হত্যার দায়ে কারারক্ষী স্বামীর মৃত্যুদণ্ড
