নারায়ণগঞ্জের চিহ্নিত প্রতারক মাদকাসক্ত চাঁদাবাজ ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সাহাবউদ্দিনকে জনতার সহায়তায় ফতুল্লা স্টেডিয়াম রোড থেকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ। গ্রেফতারের পর আসামীকে ২২ এপ্রিল মঙ্গলবার নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক শুনানী শেষে প্রতারক সাহাবউদ্দিনকে জেল হাজতে প্রেরণ করে।

জানা যায়, ফতুল্লা থানার কায়েমপুরস্থ বটতলায় সড়ক ও জনপদের ভূমিতে দোকান গোডাউন ভূমি সরকার কর্তৃক ভাঙ্গার নির্দেশ হলে কথিত সাংবাদিক নামধারী প্রতারক সাহাবউদ্দিন মামলার বাদী আলাউদ্দিনকে জানায় তাকে ৬ লক্ষ টাকা দিলে উক্ত গোডাউন ও দোকান ঘর ভাঙ্গতে দিবে না। এই মর্মে ৩০০ টাকা মূল্যের নন জুডিসিয়াল স্ট্যাম্প তৈরি করে ৬ লক্ষ টাকা আলউদ্দিনের কাছ থেকে গ্রহণ করে সাহাবউদ্দিন। পরবর্তীতে বিশ্বাস ভঙ্গের মাধ্যমে প্রতারণামূলক ভাবে টাকা আত্মসাৎ করে উল্টো বাদী আলাউদ্দিনকে ভয়ভীতি ও হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করে এবং মিথ্যা মামলা মোকদ্দমায় ফাসিয়ে হয়রানীর চেষ্টা চালায়। যার ফলে আলাউদ্দিন আদালতে একটি সিআর মামলা দায়ের করলে সাহাবউদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। গত ২১ এপ্রিল ফতুল্লা স্টেডিয়াম বাসস্ট্যান্ডের মোড় থেকে মৃত আব্দুল বাতেনের কুলাঙ্গার পুত্র সাহাবউদ্দিন কে জনতার সহায়তায় পুলিশ গ্রেফতার করে। আদালত শুনানী করে ভৎর্সনা দিয়ে সাহাবউদ্দিনকে জেল হাজতে প্রেরণ করেন।
