‎ফতুল্লার কা‌ঠেরপু‌লে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

‎র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ফতুল্লার কাঠেরপুল এলাকার আইএফআইসি ব্যাংকের শিবু মার্কেট শাখায় ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (০৯ অ‌ক্টোবর) সকালে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।
‎
‎এদিন সকাল সাড়ে ৯টায় আইএফআইসি ব্যাংকের কাঠেরপুল, ফতুল্লা, নারায়ণগঞ্জ শিবু মা‌র্কেট শাখার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ব্যাংক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করা হয়। এসময় ব‌্যাং‌কের কর্মকর্তা-কর্মচারীগণ সম্মানিত গ্রাহকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
‎
‎অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক মোঃ রাফসান জানি, কাস্টমার সার্ভিস ম্যানেজার সাজেদা আক্তারসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সম্মানিত গ্রাহকরা উপস্থিত ছিলেন।
‎
‎অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক মোঃ রাফসান জানি বলেন, আইএফআইসি ব্যাংকের ৫০ বছরের এই পথচলায় আমাদের সম্মানিত গ্রাহকদের আস্থা ও সহযোগিতা সবচেয়ে বড় শক্তি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন দিনে সকল গ্রাহককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। ভবিষ্যতেও গ্রাহকদের আরও উন্নত ও আধুনিক ব্যাংকিংসেবা অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রদান করেন।
‎
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইএফআইসি ব্যাংক গত ৫০ বছর ধরে দেশের মানুষের পাশে থেকে আস্থা ও বিশ্বাসের সম্পর্ককে আরও সুদৃঢ় করে চলেছে।
‎তারা বলেন, বর্তমানে ৩২ দশমিক ৭৫ শতাংশ সরকারি মালিকানা, ১ হাজার ৪০০টির বেশি শাখা-উপশাখা, ৫৫ হাজার কোটি টাকার বেশি আমানত এবং ২৫ লাখের বেশি গ্রাহক নিয়ে আইএফআইসি ব্যাংক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।
‎
‎বক্তারা আরও বলেন, প্রতিটি প্রজন্মের স্বপ্নপূরণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে আইএফআইসি ব্যাংক আগামীতেও গ্রাহকদের পাশে থেকে সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা দিয়ে যাবে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card