ফতুল্লা ইউনাইটেড ক্লাবে না:গঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা প্রদান

ফতুল্লার ঐতিহ্যবাহী ইউনাইটেড ক্লাবের সদস্য নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি সরকার হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধানকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর বাদ এশা ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ইউনাইটেড ক্লাবের সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন তাপুর সভাপতিত্বে কার্যনির্বাহী সদস্য রাসেল মাহমুদের প্রাণবন্ত সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, বিশিষ্ট ব্যাংকার আবুল কালাম আজাদ, জেলা আইনজীবী সমিতির সদ্য নির্বাচিত সদস্য এড. আবু রায়হান,

উপস্থিত ছিলেন ইউনাইটেড ক্লাব লিমিটেড এর সহ সভাপতি হাজী সেলিম রেজা, নাজির হোসেন সিজন, আবদুল্লাহ আল মামুন, সদস্য মোঃ জহিরুল ইসলাম, সুলতান মাহমুদ কাজল, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন ঢালী সহ ক্লাব মেম্বার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনএএন টিভি/ পারভেজ শরীফ

 

Share this news as a Photo Card