ফতুল্লা মেঘনা ডিপো সংলগ্ন ঋষি পাড়া শ্রী শ্রী রক্ষাকালী ও দুর্গা মন্দিরের সংস্কারে সহায়তা প্রদান করলো বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপিত টনি মল্লিক।
গতকাল ৪ অক্টোবর ২০২৬ ইং রোজ সোমবার আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ফতুল্লা মেঘনা ডিপো সংলগ্ন ঋষি পাড়া শ্রী শ্রী রক্ষাকালী ও দুর্গা মন্দিরের সংস্কারের অংশ হিসেবে পুরো মন্দির নতুন করে রং করতে সকল ধরনের রং মন্দির কমিটি ও দুর্গা পূজা উদযাপন কমিটির সদস্যদের হাতে তুলে দেন বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি টনি মল্লিক।
এ সময় টনি মল্লিক বলেন, বাংলাদেশ সনাতন পার্টি কেন্দ্রিয় কমিটি এবং সমস্ত জেলার কমিটি তথা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি হিন্দু সম্প্রদায়ের জন্য সমগ্র বাংলাদেশে কাজ করে যাচ্ছে। দেশের যেখানেই হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটেছে সেখানেই বাংলাদেশ সনাতন পার্টিও সদস্যরা উপস্থিত হয়ে সমবেদনা প্রকাশ করছে এবং হামলাকারীদের আইনের আওতায় নেয়ার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মন্দিরের উন্নয়ন কাজে সার্বিকভাবে সহযোগিতা করছে। আপনারা ভগবানের কাছে আর্শিবাদ করবেন আমরা যেন সুস্থ থেকে আপনাদের পাশে সার্বিক সহযোগিতার জন্য কাজ করে যেতে পারি।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা সনাতন পার্টিও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার এসিপি রাজু, ফতুল্লা মেঘনা ডিপো সংলগ্ন মন্দিরের সভাপতি শ্রী শংকর চন্দ্র দাস,সাধারণ সম্পাদক শ্রী হরি চন্দ্র দাস,শ্রী জয়, শ্রী মিঠুন, শ্রী তপু, শ্রী নয়ন , শ্রী সজীব, শ্রী সঞ্জয়, শ্রী সনজিত চন্দ্র মন্ডলসহ অন্যান্যরা।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
