বগুড়ায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৪

বগুড়ায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।

সোমবার (১৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে ওসি তোফাজ্জল হোসেন।

এর আগে, সোমবার (১৩ মার্চ) সকাল ৮টার দিকে  উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কে কুন্দারহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ায় নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে অটোরিকশা চালক হেফজুল ইসলাম, ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে আব্দুল আলিম,

নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম ও

মোমিন উপজেলার হাটধুমা গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম ।

ওসি তোফাজ্জল হোসেন জানান,

সোমবার সকালে বগুড়ার নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে অটোরিকশা বগুড়া শহর দিকে যাচ্ছিল।

এ সময় নাটরোগামী পিকআপের সঙ্গে কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলাম মোমিন নামে আরো একজনের মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, আহত পাঁচজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।