বন্ধুকে হত্যার পর অস্ত্র হাতে থানায় যুবকের আত্মসমর্পণ

ময়মনসিংহের ত্রিশালে বন্ধুর হাতে বন্ধু খুন হওয়ার ঘটনায় অভিযুক্ত নিজেই থানায় আত্মসমর্পণ করেছে। গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সরকারি নজরুল একাডেমি স্কুল মাঠে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে চাইনিজ কুড়াল দিয়ে ফাহিমকে আঘাত করে অনিক। এতে গুরুতর আহত ফাহিম ঘটনাস্থলেই প্রাণ হারান।

ফাহিম ত্রিশালের ফাতেমা বেগম ও রেজাউল ইসলামের সন্তান। তিনি মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় প্রায় চারমাস ধরে দেশে অবস্থান করছিলেন তিনি।

এদিকে, অভিযুক্ত অনিক ত্রিশালের জহিরুল মণ্ডলের ছেলে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card