বাঁধন সরকারি তোলারাম কলেজ ঢাকা দক্ষিণ জোনের কমিটি ঘোষণা

বাঁধন একটি সেবা মূলক স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থা। ১৯৯৭ সালের ২৪শে অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে এই সংস্থাটি যাত্রা শুরু করে। বর্তমানে দেশের ৫৯টি জেলায় ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৬টি জোন, ১৪৫টি ইউনিট ও ১০টি পরিবারের মাধ্যমে বাঁধন স্বেচ্ছাসেবী এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই সংস্থার স্বপ্ন হল এমন একটি সমাজ তৈরি করা যেখানে স্নাতক/স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীরা রোগীদের জন্য অবিলম্বে রক্ত দান করে বিপন্ন জীবন বাঁচানোর চেষ্টায় ‘সর্বদা নির্দ্বিধায় তৈরি’ থাকবে। এটি সম্পূর্ণরূপে অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, অ-আঞ্চলিক, অ-জাতিগত, ধর্মনিরপেক্ষ এবং স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।

আজ ২৮ মে ২০২৫ বাঁধন সরকারি তোলারাম কলেজ পরিবারের ২১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয় নতুন দায়িত্ব পেয়ে আহবায়ক আমিনুল ইসলাম বলেন একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন। এই স্লোগানকে সামনে রেখে আমরা বাঁধন, সরকারি তোলারাম কলেজ পরিবার কলেজের গণ্ডি পেরিয়ে নারায়ণগঞ্জ জেলার আপামর জনসাধারণের রক্তের চাহিদা মেটাতে কাজ করে যাব। আমরা স্বপ্ন দেখি রক্তের অভাবে একটি মানুষও মৃত্যু বরণ করবে না ও প্রতিটি মানুষ তার রক্তের গ্রুপ সম্পর্কে জানবে এবং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবে।

এনএএন টিভি / মোঃ নাফিজ

Share this news as a Photo Card