বাংলা বাজারের গরুর হাট শেষ বাজার জমজমাট

চাঁদপুর জেলায় অন্যতম বড় হাট বাংলা বাজারের কোরবানির পশুহাটের বিক্রি ঈদের আগে শেষ বাজারে জমজমাট ছিলো আজকে বৃহস্পতিবার।

গতকাল রাত থেকেই হাটে গরু আশা শুরু হয়েছে।প্রচুরসংখ্যক গরুর আমদানি হওয়ায় তুলনামূলক দাম কম ছিলো বাংলা বাজারে। দাম কমে যাওয়ায় ক্রেতাদের আগ্রহ বৃদ্ধি পায়,ফলে বিক্রি বৃদ্ধি পায়।ন্যায্যমূল্যে গরু পাওয়ার কারণে সন্তোষ প্রকাশ করেন ক্রেতারা, বাজারের শৃঙ্খলা ছিলো খুবই সুন্দর ও গুছানো। বিক্রয় পরে দ্রুত গরু নেওয়ার সুবিধার্থে ছিলো বিভিন্ন জায়গায় হাসিল ঘরের ব্যবস্থা।ছাগল খাসী বিক্রয়ের জন্য ছিলো আলাদা মাঠ ও আলাদা হাসিল ঘর।ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, সব ধরনের পশুর দাম এবার সহনীয় পর্যায়ে রয়েছে। গরুর হাট সরেজমিন ঘুরে দেখা গেছে হাট ভর্তি বিভিন্ন জাতের দেশীয় ছোট, মাঝারি ও বড় জাতের অসংখ্য গরু উঠেছে।হাটে ক্রেতাদের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে।অধিকাংশ ক্রেতাই স্থানীয়ভাবে খামারে লালন-পালন করা দেশি গরুই পছন্দ করছেন। ইজারাদার মিন্টু মাঝী জানান, সুশৃঙ্খলার সঙ্গে বাজার পরিচালনা করার সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক হাসিল সহ সবধরনের কার্যক্রম চালানো হচ্ছে।।তিনি সবাই কে সবসময় বাংলা বাজার থেকে কোরবানির পশু কিনার জন্য আমন্ত্রণ প্রদান করেন।

এনএএন টিভি

Share this news as a Photo Card