গভীর রাতে নরসিংদীর বাবুরহাটে ৩২টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কয়েক কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে । বারবার এখানে আগুন লাগলেও আগুন লাগার প্রকৃত কারণ থাকে রহস্য ঘেরা। প্রতিটি দোকানে প্রায় ৩০-৪০ লক্ষ টাকার কাপড় ছিল।
আজ ১৭ মার্চ(রবিবার)০১.১০ মিনিটে নরসিংদী সদর উপজেলাধীন বাংলাদেশের বিখ্যাত পাইকারী কাপড়ের হাট শেখেরচর বাজারের জিয়াউদ্দিন মার্কেটের প্রায় ৩২টি দোকানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এ ছাড়া সন্ধ্যায় নরসিংদী বড় বাজারে অগ্নিকান্ডে ঘটনা ঘটছে।
সর্বমোট ০৮ টি ইউনিটের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিয়াউদ্দিন মার্কেটের ৩২ টি দোকানে আগুনে পুড়ে গেছে বলে জানা যায়। প্রতিটি দোকানে থ্রী-পিছ এবং তোশক তৈরির কাপড় ছিলো। প্রতিটি দোকানে প্রায় ৩০-৪০ লক্ষ টাকার কাপড় ছিলো বলে জানা যায়।
