রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে আগুনের ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। তারা হলেন- তুষার হালাদার (২৬) ও অভিশ্রুতি শাস্ত্রী। তারা দু’জনই দ্য রিপোর্টের সাবেক সাংবাদিক। শুক্রবার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দ্য রিপোর্ট ডট লাইভের চিফ রিপোর্টার গোলাম রব্বানী।
নিহতরা হলেন- অভিশ্রুতি শাস্ত্রী ও তুষার হালদার। তারা দুজনেই দ্য রিপোর্টের সাবেক সংবাদকর্মী ছিলেন। তুষার হালদার সর্বশেষ স্টার টেক নামে একটি আইটি কোম্পানিতে ভিডিও জার্নালিস্ট হিসেবে কর্মরত ছিলেন।
অভিশ্রুতি শাস্ত্রী রাজধানীর ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং তুষার হালদার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সদ্য স্নাতক পাস করেছেন।
জানা গেছে, বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের একটি রেস্তোরাঁয় তারা খেতে গিয়েছিলেন।

Comments are closed.