বেতবাড়ীয়ায় ইউনিয়নে বিএনপির জনসংযোগ ও লিফলেট বিতরন

কুষ্ঠিয়ার খোকসায় বিএনপির জনসংযোগ ও লিফলেট বিতরন কর্মসূচী পালন করা হয়েছে। আজ শনিবার (১৮ অক্টোবর) খোকসার বেতবাড়ীয়া ইউনিয়নে এ কর্মসূচী পালিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশ অনুযায়ী ৩১ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন দেশবাসী। তারই ধারাবাহিকতায় খোকসাতেও এ দাবী আদায়ের লক্ষ্যে কাজ করছে খোকসার বিএনপি।

কুষ্ঠিয়ার জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী’র নিদের্শনায় মাঠে নেমেছে খোকসার সাবেক ছাত্রদল। দাবী আদায়ে লিফলেট বিতরন করেছে খোকসার বিভিন্ন এলাকায়।

এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, সাবেক পৌর ছাত্রদলের সভাপতি ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রবিন রায়হান জসিম, সাবেক ছাত্রদলের সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রোকনুজ্জামান রোকন, সাবেক উপজেলা ছাত্রদলের ও গোপগ্রাম ইউনিয়নের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম প্রামানিকসহ বেতবাড়ীয়া ইউনিয়নের বিএনপি নেতা ও ব্যবসায়ী আব্দুল মজিদ।

এছাড়াও উক্ত কর্মসূচীতে সেলিম হোসেন, জামাল উদ্দিন, মকবুল হোসেন, সোহেল রানা মানিক ও চঞ্চল হোসেন সহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’র রূপরেখা মধ্যে রয়েছে (০১) সংবিধান সংস্কার কমিশন গঠন, (০২) সম্প্রীতিমূলক (সমন্বিত রাষ্ট্রসত্ত্বা) প্রতিষ্ঠা ও (জাতীয় সমন্বয় কমিশন) গঠন, (০৩) নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, (০৪) রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, (০৫) প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, (০৬) আইন সভায় উচ্চকক্ষের প্রবর্তন, (০৭) সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, (০৮) নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন, (০৯) স্বচ্ছতা নিশ্চিত করণে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন, (১০) জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন, (১১) প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, (১২) মিডিয়া কমিশন গঠন, (১৩) দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ, (১৪) সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা, (১৫) অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, (১৬) ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান, (১৭) মুদ্রাস্ফীতি বিবেচনা শ্রমের ন্যায্য মজুরী নিশ্চিত করা, (১৮) শিল্প, বিদ্যুৎ, খনিজ ও জ্বালানী খাত আধুনিকায়ন এবং সুশাসন প্রতিষ্ঠা, (১৯) জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন, (২০) প্রতিরক্ষা বাহিনীকে সকল বিতর্কের উর্ধ্বে রাখা, (২১) বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি স্বশাসিত ও ক্ষমতাবান করা, (২২) শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান, (২৩) আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন, (২৪) নারীর ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ, (২৫) চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা, (২৬) ‘সবার জন্য স্বাস্থ্য’ এই নীতির বাস্তবায়ন করা হবে, (২৭) কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, (২৮) সড়ক, রেল, নৌপথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা, (২৯) জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা, (৩০) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং (৩১) যুগোপযোগী, পরিকল্পিত, পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন।

 

ফাহিম শাওন / এনএএন টিভি