বৈসু ও বাংলা নববর্ষ উপলক্ষে পাহাড়ের ঐতিহ্যবাহী খেলাধুলা কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছেন খাগড়াছড়ি সদর উপজেলার কুমারধন পাড়া’র য়াকবাকসা ক্লাব।
কুমারধন রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে য়াকবাকসা ক্লাবের সভাপতি নিবারাই ত্রিপুরা’র সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ এর নেতা খোকনেশ্বর ত্রিপুরা।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি খোকনেশ্বর ত্রিপুরার বক্তৃতায় বলেন বৈসু ও বাংলা নবর্বষ আমাদের ত্রিপুরা জনগোষ্ঠীর ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব। আমাদের এই উৎসব সংস্কৃতি যাতে বিলুপ্ত হয়ে না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের এই সংস্কৃতি ঠিকে থাকে।
এই সময় উত্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, ভাইবোন ছড়ার সাবেক ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, বিশিষ্ট সমাজ সেবক অনন্ত কুমার ত্রিপুরা, বিশিষ্ট সমাজ সেবক তাপস কুমার ত্রিপুরা,খগেন্দ্র কিশোর ত্রিপুরা ও ধনেশ্বর ত্রিপুরা
অনুষ্ঠানে এক পযার্য়ে সমাজের সমাজকল্যাণ মূলক কাজের অবদানের জন্য তিন জন শিক্ষক কে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানে আগত প্রধান অতিথি।
এনএএন টিভি / বিপ্লব তালুকদার খাগড়াছড়ি
