ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের পাশে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের পাশে অজ্ঞাত নারীর (৪০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ভাঙ্গা থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বুধবার সকালে এক্সপ্রেসওয়ের পাশে অজ্ঞাত এক মহিলার(৪০) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরো বলেন, পুলিশ ধারণা করছে দুর্বৃত্তরা মহিলাকে হত্যা করে এক্সপ্রেসওয়ের পাশে ফেলে গেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card